Logo

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরাল, গ্রেপ্তার সেই ওসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০২
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরাল, গ্রেপ্তার সেই ওসি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিওকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে নেওয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

এর আগে অডিওটি ছড়িয়ে পড়ার পর ১৭ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপির আদেশে তাকে প্রশাসনিক কারণে প্রত্যাহারের কথা বলা হয়েছিল। পরে তার বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে একজনের কণ্ঠে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মন্তব্য শোনা যায়। প্রকাশিত অডিওতে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে পুলিশ কিছু করতে পারবে না—এমন বক্তব্য রয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছিলেন রাকিবুল হাসান। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তিনি যাচাই-বাছাই ছাড়া অডিও প্রচার না করার আহ্বান জানান এবং এতে তার মানহানি হচ্ছে বলেও অভিযোগ করেন।

অডিওটি ছড়িয়ে পড়ার পর এর সত্যতা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ১৮ সেপ্টেম্বর রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ডিএমপি জানিয়েছিল, অডিওটির বিষয়বস্তু পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সে সময় অডিওতে যে কণ্ঠ শোনা যায়, সেটি রাকিবুল হাসানের কি না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর মামলাটির আইনি প্রক্রিয়া আরও এগিয়েছে। আদালতে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD