Logo

ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮
ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পর কারাবাসসহ যেকোনো আইনি পরিণতির মুখোমুখি হতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি জানান, দেশে ফেরার বিষয়ে তার সংকল্প স্পষ্ট হলেও কীভাবে দেশে ফিরবেন, সেই প্রক্রিয়ার বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

শেখ হাসিনা এনডিটিভিকে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে এবং আইনের কাঠামোর মধ্যেই তিনি দেশে ফিরতে চান। তবে বিষয়টি কীভাবে হবে—এখন সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়েছিল। তবে শেখ হাসিনা ওই বিচারপ্রক্রিয়া ও রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে প্রত্যাখ্যান করেছেন।

দেশে ফেরার পর সম্ভাব্য আইনি পরিণতি নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, দেশে ফিরলে কারাবাসসহ যেকোনো আইনি পরিণতির মুখোমুখি হতে তিনি প্রস্তুত। একই সঙ্গে নিজের বিরুদ্ধে পরিচালিত বিচারপ্রক্রিয়াকে অন্যায্য বলে দাবি করেছেন তিনি।

দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ বা ভারতের সরকারের সঙ্গে কোনো সরকারি কিংবা গোপন যোগাযোগ হয়েছে কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্নও করা হয় শেখ হাসিনাকে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD