ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে নেওয়া হচ্ছে আদালতে

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হচ্ছে বলে আদালত সূত্র ও পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছিল। অডিওটিতে সরকার, পুলিশ ও বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। বিষয়টি তদন্তে ডিএমপির পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অডিওটি নিজের নয় বলে দাবি করেছিলেন রাকিবুল হাসান। তার ভাষ্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।
অডিও ছড়িয়ে পড়ার পর গত ১৭ সেপ্টেম্বর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়। পরে অডিওটির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর আদালতে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে কি না, সে বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








