Logo

আবারও বাড়ল সোনার দাম, আজ ভরিতে কত?

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর, ২০২৬, ০৯:৫৪
আবারও বাড়ল সোনার দাম, আজ ভরিতে কত?
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে শনিবার (১০ অক্টোবর) দেশের বাজারে নতুন নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে সোনা।

বিজ্ঞাপন

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

অন্যান্য মানের সোনার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আজ দেশের বাজারে সোনার দাম

২২ ক্যারেট: প্রতি ভরি ২,৩১,২৯৭ টাকা, ২১ ক্যারেট: প্রতি ভরি ২,২০,৯১৬ টাকা, ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৮৯,৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৫৪,৯৫৬ টাকা।

বিজ্ঞাপন

চার দিনের ব্যবধানে আবার মূল্যবৃদ্ধি

এর আগে গত ৫ অক্টোবর সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তবে ওই মূল্যহ্রাসের মাত্র চার দিন পরই আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। এতে বিয়ের গয়না কেনা, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিনিয়োগের জন্য সোনা কিনতে আগ্রহীদের খরচ আরও বাড়বে।

বিজ্ঞাপন

নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত দেশের বাজারে সোনার গহনা এই নির্ধারিত মূল্যে বিক্রি হবে। তবে গহনা কেনার সময় নির্ধারিত সোনার দামের পাশাপাশি মজুরি ও প্রযোজ্য ভ্যাট যুক্ত হওয়ায় ক্রেতাকে অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD