Logo

ঢাকা মেডিকেলের ফুটপাতে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৬, ১৯:১২
ঢাকা মেডিকেলের ফুটপাতে পড়েছিল অজ্ঞাত নারীর মরদেহ
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) বিকেলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ রাজিব বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাতে এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

আশপাশের লোকজনের বরাত দিয়ে এএসআই রাজিব জানান, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এএসআই রাজিব আরও জানান, নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তাদের প্রযুক্তিগত সহায়তায় পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD