Logo

আজকের মুদ্রার দর : ১৯ নভেম্বর ২০২৬

profile picture
জনবাণী ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬, ১৩:৪৭
আজকের মুদ্রার দর : ১৯ নভেম্বর ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেনের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মুদ্রাবাজারেও বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হারে পরিবর্তন ঘটছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মার্কিন ডলারের দাম বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ স্বাভাবিক থাকার পরও গত কয়েক দিনে ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এতে মার্কিন ডলারের বিপরীতে দুর্বল হয়েছে বাংলাদেশি টাকা। কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মাসের শুরুতে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা। চলতি মাসের শুরুতে তা বেড়ে দাঁড়ায় ১২৪ টাকা ৭৫ পয়সায়।

বাংলাদেশ ব্যাংক ও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিভিন্ন বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো—

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বিজ্ঞাপন

মুদ্রার নাম বাংলাদেশি টাকায় মূল্য

ইউএস ডলার : ১২৪ টাকা ৭৫ পয়সা

ইউরো : ১৩৬ টাকা ৮৮ পয়সা

বিজ্ঞাপন

ব্রিটিশ পাউন্ড : ১৬৪ টাকা

কানাডিয়ান ডলার : ৮৭ টাকা ০৬ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৩ টাকা ৭৯ পয়সা

বিজ্ঞাপন

চীনা ইউয়ান : ১৮ টাকা ৭০ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৬ টাকা ৭০ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ৩৩ পয়সা

বিজ্ঞাপন

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ২৩ পয়সা

সৌদি রিয়াল : ৩৩ টাকা ১৬ পয়সা

কাতারি রিয়াল : ৩৪ টাকা ১৫ পয়সা

বিজ্ঞাপন

কুয়েতি দিনার : ৩৯৯ টাকা ১৪ পয়সা

সংযুক্ত আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৮৮ পয়সা

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও ব্যাংকভেদে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হতে পারে। তাই লেনদেনের আগে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সর্বশেষ দর যাচাই করে নেওয়া জরুরি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD