Logo

অনশন থেকে সরে এলো বহিষ্কৃত ইডেন ছাত্রলীগের নেত্রীরা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৯
অনশন থেকে সরে এলো বহিষ্কৃত ইডেন ছাত্রলীগের নেত্রীরা
ছবি: সংগৃহীত

গার্ডদের সঙ্গে কয়েক দফা ধাক্কাধাক্কি হয় নেত্রীদের

বিজ্ঞাপন

অনশনের ঘোষণা দেওয়ার কয়েকঘণ্টা পরেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনশনের জন্য ঢোকেন ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত ১২ নেত্রী। এ সময় গেটে গার্ডদের সঙ্গে কয়েক দফা ধাক্কাধাক্কি হয় নেত্রীদের। পরে তারা ভেতরে ঢোকেন।

বিজ্ঞাপন

ভেতরে দেড় ঘণ্টা বৈঠকের পর দুপুর দেড়টার দিকে ইডেনের নেত্রীরা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় থেকে বের হয়ে আসেন।

সাংবাদিকরা অনশনের বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা অনশন বাতিল করছি। আমাদের নতুন কোনো কর্মসূচিও নেই।

কেন অনশন বাতিল করলেন, রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ঊর্ধ্বতন কে ছিল জানতে চাইলেও তারা কোনো উত্তর দেননি।

বিজ্ঞাপন

এর আগে বেলা ১১টার দিকে ইডেন কলেজ গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৬ নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কারের কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বহিষ্কৃত নেত্রীরা। তা না হলে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করার হুমকি দেন।

সংবাদ সম্মেলনে বহিষ্কৃত নেত্রী সুস্মিতা বাড়ৈই বলেন, তদন্ত ছাড়া এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। এ ভিত্তিহীন বহিষ্কারাদেশ যদি প্রত্যাহার এবং এর সুষ্ঠু বিচার না করা হয় তাহলে আমরা আমরণ অনশন কর্মসূচি পালন করব।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD