Logo

এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে যা জানাল ডিএমপি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ এপ্রিল, ২০২৩, ১০:২৪
এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে যা জানাল ডিএমপি
ছবি: সংগৃহীত

পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে

বিজ্ঞাপন

আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন পরীক্ষার সময় পরীক্ষার্থী ছাড়া কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার বলেন, ২০২৩ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন। পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই আদেশ আগামী ৩০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

এবার ১১টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD