Logo

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৪, ০৫:৫৭
প্রাথমিকের শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষে দ্বিতীয় ধাপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগ) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।  

বুধবার (১৫ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, বুধবার এ ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এবার লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বমোট ৫ হাজার ৪৫৬ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২০২৩ সালের ২০ মার্চ ২২ জেলায় (রাজশাহী,সিরাজগঞ্জ,পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচিত প্রার্থীদের ফল জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopme.gov.bd)  ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) -এ প্রবেশ করা যাবে ।  

এছাড়া নির্বাচিত প্রার্থীরা মোবাইলে এসএমএসও পাবেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD