ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দেশের মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হচ্ছে এবং শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ড. এহছানুল হক মিলন বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উপহারের কথা বলেছেন। সেটি হলো ‘পিংক সাইকেল’ বা গোলাপি সাইকেল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ছাত্রীদের সাইকেল দেওয়ার মূল উদ্দেশ্য হলো তাদের শিক্ষাজীবনে উৎসাহিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও পাবেন পুরস্কার
বিজ্ঞাপন
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্যও বিশেষ অ্যাওয়ার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, সদ্য এসএসসি ও সমমান পরীক্ষা পাস করা প্রায় ১ লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে পড়াশোনায় আরও উৎসাহিত করতে উপহার দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তাদের ট্যাব দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
শিক্ষায় বাজেট বাড়ানোর পরিকল্পনা
বিজ্ঞাপন
শিক্ষাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে ড. এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। চলতি বাজেটে শিক্ষার জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রীর দাবি, শিক্ষাখাতে এ ধরনের বড় বিনিয়োগ এর আগে কোনো সরকার করেনি।







