চীনা শিক্ষক আনতে ভিসা সহজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভাষাগত সক্ষমতা বাড়াতে চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চীনা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের নেতৃত্বে সম্প্রতি আমাদের একটি প্রতিনিধিদল চীন সফর করেছেন। আমরা শিক্ষা খাতে চীনের সঙ্গে কয়েকটি সমঝোতা স্মারক সই করেছি। শিক্ষা খাতে আমরা চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই। তাদের ইন্ড্রাস্টি ও একাডেমিয়ার সঙ্গে সম্পর্ক খুব শক্তিশালী। তাদের শিক্ষার সঙ্গে ইন্ড্রাস্টির যে সহযোগিতা যে মডেল রয়েছে, সেটি আমরা অনুসরণ করতে চাই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এহসানুল হক মিলন বলেন, আমাদের প্রতিনিধিদলের চীন সফর শেষে শিক্ষার্থীদের কারিগরি দক্ষতায় বিশেষ সম্ভাবনার পরিকল্পনা করেছে সরকার। এজন্য ভাষাগত দক্ষতা উন্নয়নে শিক্ষক নিয়োগ করবে সরকার। ভিসা জটিলতা দূর করতে মন্ত্রিপরিষদে কমিটি গঠন করা হয়েছে।








