হাই স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ হবে: শিক্ষামন্ত্রী

সারাদেশের হাই স্কুল ও মাদরাসায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে নতুন নিয়োগের আগে বিভিন্ন দূরবর্তী এলাকায় কর্মরত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
আগে বদলি, এরপর নতুন নিয়োগ
শিক্ষামন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন হাই স্কুল ও মাদরাসায় শিক্ষক সংকট রয়েছে। এই সংকট মোকাবিলায় প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে নতুন শিক্ষক নিয়োগের আগে বর্তমানে কর্মরত শিক্ষকদের বদলির প্রক্রিয়া শুরু করা হবে। বিশেষ করে যেসব শিক্ষক দীর্ঘদিন ধরে দূর-দূরান্তের প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাদের প্রয়োজন অনুযায়ী বদলির ব্যবস্থা করা হবে।
তিনি জানান, আজকালের মধ্যেই বদলি কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বদলি প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন শিক্ষক নিয়োগের দিকে এগোবে মন্ত্রণালয়।
বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রক্রিয়াটি চালু হওয়ার পর বিষয়টি দেখা যাবে।
বিজ্ঞাপন
শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যে মোটামুটি প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে দেশের শিক্ষকদের অবসর ভাতাও সারাদেশে দেওয়া শুরু হয়েছে বলে জানান তিনি।
তার বক্তব্য অনুযায়ী, শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা হওয়ায় নিয়োগের পাশাপাশি বিদ্যমান জনবল ব্যবস্থাপনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
প্রাথমিকেও বড় শূন্যপদ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই শূন্যপদ পূরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি করেন তিনি। ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান মন্ত্রী।
বিজ্ঞাপন
সরকারি স্কুলে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রক্রিয়াও এগোচ্ছে
সরকারি স্কুলগুলোতে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের বিষয়েও অগ্রগতির কথা জানান ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর এ নিয়ে মামলা হয়েছিল। সেই মামলাও নিষ্পত্তি হয়েছে। এখন অল্প সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষা বা ভাইভা আয়োজনের ব্যবস্থা করা হবে।
দেশের মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ে শিক্ষক সংকট কাটাতে নতুন নিয়োগ এবং বদলি—দুই প্রক্রিয়াই একসঙ্গে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে ৭৭ হাজার পদে নিয়োগের ক্ষেত্রে কবে বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কোন পর্যায়ে কতজন নিয়োগ পাবেন, সে বিষয়ে তিনি বিস্তারিত সময়সূচি জানাননি।








