Logo

একাদশ শ্রেণীতে ১৫ থেকে ২৫ জুলাই ভর্তি, ক্লাস শুরু ৩০ জুলাই

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৪, ০৩:৫২
একাদশ শ্রেণীতে ১৫ থেকে ২৫ জুলাই ভর্তি, ক্লাস শুরু ৩০ জুলাই
ছবি: সংগৃহীত

আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে

বিজ্ঞাপন

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাস করা ছাত্র-ছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে, আর ভর্তি কার্যক্রম চলবে ২৫ জুলাই পর্যন্ত। আর একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে ৩০ জুলাই থেকে।

এবারও শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে ভর্তির আবেদন ফরম অনলাইনে পূরণ করতে হবে। রবিবার (২৬ মে) থেকে আগামী ১১ জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের একাদশে ভর্তির আবেদন ফরম প করতে হবে।

বিজ্ঞাপন

১৫০ টাকা আবেদন ফি জমা প্রদান করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে পছন্দের ভিত্তিতে আবেদন সম্পন্ন করা যাবে।

বিজ্ঞাপন

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। শিক্ষার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একােশে ভর্তি করা হবে।

আগামী ১২ থেকে ১৩ জুন প্রথম পর্যায়ের আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হবে। এই সময়েই পুনঃনীরিক্ষণে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। এরপর ২৩ জুন রাত ৮টায় প্রথম পর্যায়ের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আগামী ৩০ জুন থেকে ২ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের এবং ৯ থেকে ১০ জুলাই তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

৪ জুলাই রাত ৮টায় দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল ও প্রথম মাইগ্রেশনের ফল এবং ১২ জুলাই রাত ৮টায় তৃতীয় পর্যায়ের আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনের কলেজে ৩ হাজার টাকা ভর্তির ফি হবে।

বিজ্ঞাপন

জেলা পর্যায়ের কলেজে দুই ভার্সনের ভর্তির ফি ২ হাজার ও উপজেলা বা মফস্বল পর্যায়ের কলেজে দুই ভার্সনে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে দেড় হাজার টাকা।

ননএমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ এবং ভর্তি ফি ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য বাংলা ভার্সনের ৭ হাজার ৫০০ টাকা ও ইংরেজি ভার্সনের জন্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ীই ভর্তি ফি নেবে সরকারি কলেজগুলো। দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তির জন্য কলেজগুলো যতদূর সম্ভব ভর্তি ফি মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিশেষ চাহিদাসম্পন্ন যেসব শিক্ষার্থী এসএসসি পাস করেছে, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্যও আবেদন ফরম পুরণ করতে পারবে।

প্রবাসীদের সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য আবেদনের জন্য পুরস্কারপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড বিভিন্ন প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থীকে (প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত ন্যূনতম জিপিএ এ ক্ষেত্রে শিথিলযোগ্য হবে) ভর্তির ব্যবস্থা গ্রহণ করবে।

রবিবার (১২ মে) এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার সর্বমোট পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী, চলতি বছরে পাসের গড় হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD