Logo

শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

profile picture
জনবাণী ডেস্ক
২০ নভেম্বর, ২০২৪, ০৬:৫২
শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
ছবি: সংগৃহীত

পরে সচিবালয় থেকে বের হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন

বিজ্ঞাপন

সরকারের কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা কলেজটিকে বিশ্ববিদালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন করে আসছিল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয় গেলে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম তাদের এই আশ্বাস প্রদান করেন। পরে সচিবালয় থেকে বের হয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে সরকার কমিটি গঠনের জন্য আশ্বাস দিয়েছে। যা আগামী সাত কর্মদিবসের মধ্যে গঠন করা হবে বলে জানিয়েছে। আর এর ওপর ভিত্তি করে আমরা আন্দোলন স্থগিত ঘোষণা করছি।

তিনি বলেন, একই কমিটি সার্বিক বিষয় অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে বলে আমাদের জানিয়েছে।

বিজ্ঞাপন

১৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন- মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ, নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি, মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নিরব, হাবিবুল্লাহ রনি, মো. তোয়াহা ও কাউসার।

বিজ্ঞাপন

এর আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনরত এই শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল সরকারের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ে যায়।

বিজ্ঞাপন

বাকিরা বেলা ১১টার দিকে ক্যাম্পাসের ভেতরে মূল ফটকের সামনে অবস্থান নেয়।

বিজ্ঞাপন

তিতুমীর কলেজ ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, কলেজের মূল ফটকের ভেতরে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে পুলিশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করলেও পরে শিক্ষার্থীদের আপত্তির মুখে তারা বাইরে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের ক্যাম্পাসে পুলিশের প্রবেশ নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে শোনা যায়। একইসঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য।

একই দাবিতে সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা ফের কলেজের সামনের সড়কে বসে পড়ে। সেখান থেকে কলেজ ক্লোজডাউন ঘোষণা করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলো হলো- ১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে। ২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। ৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD