সব মাদ্রাসায় পিটি ও খেলাধুলা নিয়ে নতুন নির্দেশনা

দেশের সব মাদরাসায় নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে যেসব মাদরাসায় শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নেই, সেখানে সাময়িকভাবে অন্য উপযুক্ত শিক্ষককে দায়িত্ব দেওয়ার পাশাপাশি দ্রুত শূন্যপদ পূরণের উদ্যোগ নিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। দেশের সব মাদরাসার অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের তৃণমূল পর্যায়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চা সম্প্রসারণে সরকার গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তারুণ্যনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত দৈনিক সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন অপরিহার্য।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়েছে, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন সব মাদরাসায় কর্মরত শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা নিয়মিত পিটি ও খেলাধুলার আয়োজন করবেন এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবেন।
যেসব মাদরাসায় শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে, সেখানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী দ্রুত শূন্যপদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।








