আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হবে। অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল পাওয়া যাবে।
অনলাইনে যেভাবে ফল জানবেন
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো [https://eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd?utm_source=chatgpt.com) এবং [https://educationboardresults.gov.bd](https://educationboardresults.gov.bd?utm_source=chatgpt.com) ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। এ জন্য ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে।
বিজ্ঞাপন
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি শিক্ষা বোর্ডের দুটি সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
বিজ্ঞাপন
বার্তার ফরম্যাট হবে: HSC লিখে একটি স্পেস, এরপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর, আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিস থেকে ফলাফল সংগ্রহের সুযোগ থাকবে না।
বিজ্ঞাপন
পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।








