Logo

এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি ফেল মানবিকে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর, ২০২৬, ১২:৩৭
এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি ফেল মানবিকে
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন মানবিক বিভাগে। এ বিভাগে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪২ দশমিক ১৭ শতাংশ। অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৩ দশমিক ১২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫০ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞাপন

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ২ লাখ ৫৮ হাজার ৯৩২ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ৯০ হাজার ৬৬৪ জন। অন্যদিকে, ৩ লাখ ৪৮ হাজার ৮০৩ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৭ জন।

সব মিলিয়ে মানবিক বিভাগে মোট পরীক্ষার্থীর তুলনায় উত্তীর্ণের হার ৪২ দশমিক ১৭ শতাংশ। ফলে এ বিভাগেই অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে বিজ্ঞান বিভাগে পাশের হার ৭৩.১২ শতাংশ, ব্যবসায়িক শিক্ষা বিভাগের পাশের হার ৫০. ৭৭ শতাংশ।

এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

৯টি সাধারণ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ; জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD