Logo

ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই: শিক্ষামন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

“ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।”  সোমবার (১৮ জুলাই) সকালে সিলেট সার্কি...

বিজ্ঞাপন

“ধর্মীয় বা নৈতিক শিক্ষায় কোনো ঘাটতি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।”  

সোমবার (১৮ জুলাই) সকালে সিলেট সার্কিট হাউজে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক শিক্ষক লাঞ্ছনার বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, “বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিগ্রহের ঘটনা ঘটেছে। সমাজের সবাইকে এসব নিগ্রহের বিরুদ্ধে নিগৃহীত শিক্ষকের পাশে দাঁড়াতে হবে।”

দীপু মনি বলেন, “দেশকে অস্থিতিশীল করতে একটি পক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টার্গেট করছে।”

তিনি বলেন, “ভয়াবহ বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখনও শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি এবং আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে।”

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, “আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে।”

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD