Logo

সিনেমাটির শুটিংয়ে গিয়ে বিপাকে অভিনেত্রী নুসরাত

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারি, ২০২৩, ১২:৫৩
সিনেমাটির শুটিংয়ে গিয়ে বিপাকে অভিনেত্রী নুসরাত
ছবি: সংগৃহীত

আমি কোথায় আছি বলুন তো? কি করছি?

বিজ্ঞাপন

সিনেমার শুটিং করতে গিয়ে বিপাকে পড়েছেন অভিনেত্রী নুসরাত  ভারুচা। নতুন সিনেমা ‘ছোরি ২’-র সেটে অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ছোটখাটো দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।

সম্প্রতি তারই একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী ঈশিতা রাজ। সেখানে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছেন অভিনেত্রী নুসরাত। ঈশিতাকে বলতে শোনা যায়, ‘বন্ধুরা, আমি কোথায় আছি বলুন তো? কি করছি?’ এরপরই ক্যামেরা ঘুরিয়ে দেন পিছনের বিছানায় শুয়ে থাকা নুসরাতের দিকে। তার কপালে তখন সেলাই চলছে।

বিজ্ঞাপন

চিৎকার করে নুসরাত বলেন, ‘না না!’ তারপরই ক্ষীণ কন্ঠে বললেন, ‘আমার সেলাই চলছে’। এরপর বন্ধুকে নিয়ে নানা মজাদার কথা বলতে থাকেন ঈশিতা। যার অর্থ হচ্ছে, সবই কপাল। তবে ভ্রুর উপর সেলাই পড়লে যে দাগটি তৈরি হবে তাতে শেষ পর্যন্ত ভালোই দেখাবে, তা নিয়ে সন্দেহ নেই দুই অভিনেত্রীর।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD