Logo

আমাকে শুধু একটা ছেলে খুঁজে দেন: পরিণীতি চোপড়া

profile picture
জনবাণী ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪৩
আমাকে শুধু একটা ছেলে খুঁজে দেন: পরিণীতি চোপড়া
ছবি: সংগৃহীত

আমাকে শুধু একটা ছেলে খুঁজে দিতে হবে। তাহলেই হলো।

বিজ্ঞাপন

বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া। অভিনয় দিয়ে ইতোমধ্যে দর্শকমহলে নিজের ভালো অবস্থা তৈরি করেছেন তিনি।

তবে নানা সময়ে কাজের মাধ্যমে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। এবার ব্যক্তিগত জীবনে বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, বিয়ের জন্য মনের মতো পাত্র খুঁজে পাচ্ছে না তিনি।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে তিনি জানা , ‘আমাকে শুধু একটা ছেলে খুঁজে দিতে হবে। তাহলেই হলো। যদি কেউ থাকে তবে দিন না। আমি দেখতেছি ব্যাপারটা।’

বিজ্ঞাপন

পরিণীতি আরও বলেন, ‘আমার বিয়ের ইচ্ছে রয়েছে। ইচ্ছে রয়েছে সন্তান ধারণেরও। আমি এমন একটা ক্যারিয়ার চাই যাতে উত্থান ও পতন দুই-ই থাকবে।’

সমসাময়িক তারকাদের বিয়ে করতে দেখেই কি তার মনেও বিয়ের ফুল? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা আমার বন্ধু। বহুদিন ধরে অনেকের প্রেম জীবনের সম্পর্কে ওয়াকিবহাল আমি। বিয়ে সব সময়েই পরবর্তী পদক্ষেপ। যেদিন মনের মানুষকে খুঁজে পেয়ে যাব, ভালোবাসব। বিয়ে করতে চাইব।’ তবে এই মুহূর্তে তিনি সিঙ্গল বলেই দাবি তার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD