Logo

সাদা শাড়িতে মিমের মোহময়ী রূপ, মুগ্ধ ভক্তরা

profile picture
বিনোদন প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ১৬:৫২
সাদা শাড়িতে মিমের মোহময়ী রূপ, মুগ্ধ ভক্তরা
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্দায় তার রূপের আবেদন বরাবরই দর্শকদের আকৃষ্ট করে। অভিনয়ের পাশাপাশি ফটোশুটেও বেশ সরব এই অভিনেত্রী। প্রায়ই নতুন নতুন সাজ ও ফটোশুটের মাধ্যমে ভক্তদের মনে মুগ্ধতা ছড়ান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন মিম। ছবিগুলোতে অফ-হোয়াইট শাড়িতে সেজেছেন অভিনেত্রী। গলায় রয়েছে সবুজ পাথরখচিত নেকলেস। কানে পরেছেন একই ধরনের পাথরের গয়না। হাতেও দেখা গেছে সবুজ পাথরের আংটি।

বন্ধনীহীন চুলে একের পর এক ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন মিম। ছবিগুলোতে তার সৌন্দর্য যেন বিকশিত পদ্মের মতো ফুটে উঠেছে। এমন সাজে অভিনেত্রীকে দেখে মুগ্ধ হয়েছেন তার অনুসারীরাও। ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একজন লিখেছেন, ‘বলতেই হয়, আপনার সৌন্দর্য অন্যসব তারকার চেয়ে বেশি লক্ষণীয়। আর আপনার ছবিগুলো ভীষণ সুন্দর। যেভাবে আপনি পোজ দেন, আপনার ভাবভঙ্গিতে আভিজাত্য স্পষ্ট। আমি বাকরুদ্ধ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি বরাবরই দেখতে আকর্ষণীয়।’ আরেক ভক্ত লিখেছেন, ‘সেরাদের সেরা সুন্দরী নায়িকা মিম।’

অভিনয়ে মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’-এ। কাজী আসাদের এই ওয়েব ছবি জুনে মুক্তি পেয়েছে চরকিতে। এরপর আর নতুন কোনো কাজের খবরে পাওয়া যায়নি অভিনেত্রীকে।

আর বড় পর্দায় মিম সর্বশেষ হাজির হয়েছিলেন কোরবানির ঈদে। সাইফ চন্দনের ‘মালিক’-এ তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ। সিনেমাটি অবশ্য সাড়া জাগাতে পারেনি দর্শকমনে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD