ব্যাকলেস গাউনে মিমের ঝলমলে উপস্থিতি, মুগ্ধ ভক্তরা

গাঢ় নীল রঙের সিল্কের ব্যাকলেস গাউন, ঢেউখেলানো চুল আর চোখেমুখে আত্মবিশ্বাস—এমন সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রূপে হাজির হয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার এই সাহসী ও আকর্ষণীয় অবতার প্রকাশের পরপরই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। নতুন সাজে মিমের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ।
বিজ্ঞাপন
রবিবার (৯ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিজের সাজ, নিজের মুহূর্ত’। ক্যাপশনের মাধ্যমে নিজের পছন্দের সাজ ও সেই বিশেষ মুহূর্তকে উপভোগ করার কথাই বোঝাতে চেয়েছেন তিনি।

প্রকাশিত ছবিগুলোতে মিমকে দেখা গেছে একেবারেই ভিন্ন এক সাজে। স্টুডিওর আলো-আঁধারির আবহে রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন। নজর কেড়েছে তার ব্যাকলেস ডিজাইনের পোশাকের চিকন স্ট্র্যাপ; যা তাকে দিয়েছে একেবারে হলিউড ধাঁচের লুক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মিমের মেকআপেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক আর একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাকে করেছে আরও আকর্ষণীয়।
কখনো লাগেজে বসে ক্যামেরার দিকে সরাসরি তীক্ষ্ণ চাহনি, কখনো ব্যাকলেস পোশাকে পেছনের ভঙ্গি, আবার কখনো ক্লোজ-আপে রহস্যময় রূপ—প্রতিটি ফ্রেমে তিনি গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিমের নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের আগ্রহ থেকেই স্পষ্ট, তার অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সাজসজ্জার বিষয়টিও অনুসরণ করেন অনুরাগীরা। নতুন এই রূপে মিমের উপস্থিতি তাই প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে আলোচনার জায়গা করে নিয়েছে।








