Logo

পুরুষেরা কোনও জ্ঞান দেবেন না: রিচা চাড্ডা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুন, ২০২৪, ২৩:৩১
পুরুষেরা কোনও জ্ঞান দেবেন না: রিচা চাড্ডা
ছবি: সংগৃহীত

বিশেষ করে কোনো পুরুষের থেকে কোনও রকম ‘জ্ঞান’ শুনবেন না বলে স্পষ্ট করেছেন তিনি।

বিজ্ঞাপন

চলতি বছরের সেপ্টেম্বরেই আসছে পরিবারের নতুন সদস্য। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করার পর থেকে নেটজনতা ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কখনো নেটজনতাদের একাংশ দাবি করছে, দীপিকার স্ফীতোদর মোটেই আসল নয়। আবার কখনো হাই-হিল জুতা পরায় সমালোচিত হচ্ছেন অভিনেত্রী। এবার দীপিকার পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা।

রিচা নিজেও অন্তঃসত্ত্বা। খুব শীঘ্রই কোলে আসছে প্রথম সন্তান। তাই অন্তঃসত্ত্বা নারীদের উদ্দেশে নেটজনতাদের নেতিবাচক মন্তব্য মেনে নিতে নারাজ তিনি। বিশেষ করে কোনো পুরুষের থেকে কোনও রকম ‘জ্ঞান’ শুনবেন না বলে স্পষ্ট করেছেন তিনি। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি এক অনুষ্ঠানে কালো রঙের পোশাকের সাথে কালো রঙের হিল-জুতা পরেছিলেন দীপিকা। কেন অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি এমন জুতা পরেছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটজনতারা।

দীপিকার সমর্থনে এক নেটপ্রভাবী একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নিজের ইচ্ছা মতো পোশাক পরার স্বাধীনতা দীপিকার রয়েছে এবং এ নিয়ে কারও কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। সেই পোস্টের তলায় গিয়ে মন্তব্য করেন রিচা। তিনি লেখেন, ‘যাদের জরায়ু নেই, তাদের কোনও জ্ঞান দিতে হবে না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, মুক্তির পথে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতেও এক অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা। সেই সিনামার প্রচার নিয়ে এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত। অন্যদিকে রিচাকে কিছু দিন আগেই দেখা গিয়েছে সঞ্জয় লীলা বানসালী পরিচালিত ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’-তে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD