Logo

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ০৬:২২
অভিনেতা মাসুদ আলী খান আর নেই
ছবি: সংগৃহীত

তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে দাফন করা হতে পারে।

বিজ্ঞাপন

না ফেরার দেশে পাড়ি জমালেন  একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী খান। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)  বিকেল ৪ টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৫ বছর। মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মাসুদকে দেখাশোনার দায়িত্বে থাকা রবিন মণ্ডল।

বিজ্ঞাপন

তবে মাসুদ আলী খানের দাফন কোথায় ও কখন হবে তা নিশ্চিত করতে পারেননি রবিন। তিনি জানিয়েছেন, তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে দাফন করা হতে পারে। 

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন মাসুদ আলী খান। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসাতেই ছিলেন অভিনেতা। চিকিৎসার জন্য কয়েকবার নেওয়া হয়েছিল হাসপাতালে। চিকিৎসাও চলছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। 

ক্যারিয়ার মঞ্চ নাটক দিয়ে শুরু করেন মাসুদ আলী খান । এরপর ১৯৬৪ সালে ঢাকায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হওয়ার পরপর নূরুল মোমেনের নাটক ‘ভাই ভাই সবাই’ দিয়ে ছোট পর্দায় মাসুদ আলী খানের অভিষেক হয়। আর সাদেক খানের ‘নদী ও নারী’ দিয়ে বড় পর্দায় তার পথচলা শুরু। পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় ৫০০ নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বিজ্ঞাপন

তার অভিনীত আলোচিত সিনেমা-‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD