Logo

চমক নিয়ে হাজির হচ্ছেন রাশমিকা মান্দানা

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ০৭:০৮
চমক নিয়ে হাজির হচ্ছেন রাশমিকা মান্দানা
ছবি: সংগৃহীত

এ ছাড়াও ‘পুষ্পা টু’ ছবি নিয়ে হাজির হবেন তিনি

বিজ্ঞাপন

সময়টা দারুণ কাটাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার। ভারতের দক্ষিণের এই জনপ্রিয় তারকাকে ভারতের জাতীয় ক্রাশ বলা হয়ে থাকে। বলিউডে পা রেখেও সাড়া ফেলেছেন এই নায়িকা। ‘অ্যানিমেল’ চলচ্চিত্রে রণবীর কাপুরের সঙ্গে রাশমিকার রসায়ন লুফে নিয়েছিল দর্শক-শ্রোতা। এ ছাড়াও ‘পুষ্পা টু’ ছবি নিয়ে হাজির হবেন তিনি।

এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রাশমিকাকে। আসছে ৫ ডিসেম্বর ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এবার জানা গেল অভিনেত্রীর নতুন চলচ্চিত্রের নাম ‘থামা’ নামে একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন রাশমিকা। যেখানে বলিউডের খ্যাতিমান অভিনেতা আয়ুষ্মান খুরান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই সিনেমায় আরও অভিনয় করবেন পরেশ রাওয়াল এবং নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো অভিনেতা। ‘থামা’ চলচ্চিত্রটি শুরুতে ‘বিজয় নগরের ভ্যাম্পায়ার’ নামে নির্মাণের কথা ছিল। এবার নাম পরিবর্তন করে নির্মিত হবে চলচ্চিত্রটি। হরর গল্পের সিনেমাটি নির্মাণ করবেন আদিত্য সারপোতদার।

বুধবার প্রযোজক দীনেশ বিজন ২০২৫ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন। এদিকে বলিউডের এই ভ্যাম্পায়ার সিনেমাটি নিয়ে নেটিজেনরাই উচ্ছ্বাস দেখাচ্ছেন। এখন কোন অবতারে রাশমিকার দেখা মেলে, তা দেখার অপেক্ষায় তার ভক্তরা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD