আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অপবাদ ও সমালোচনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, এখন পর্যন্ত তিনি কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। একই সঙ্গে ধর্মীয় পোশাক বা পর্দাশীলতার সঙ্গে ব্যক্তির চরিত্রকে বিচার করার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে মেঘনা আলম লিখেছেন, আমি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে জড়াননি। তবুও ধর্মীয় পোশাক বা লেবাস অনুসরণ না করার কারণে নানা ধরনের অপবাদ শুনতে হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টে তিনি আরও দাবি করেন, অথচ ইসলাম ও নৈতিকতার মুখোশ পরে কিছু দলের প্রধান নেতারা পর্দাশীল, বোরকা পরা নারীদের …’’দুগ্ধের চিনি’’…খেতে চায়, অডিও ক্লিপ ভাইরাল তাদেরই আবার ‘মাসুম’ বা নির্দোষ হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়।

সবশেষে এমন পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তিনি প্রশ্ন করেন, “এ কেমন দুনিয়া?”
বিজ্ঞাপন
মেঘনা আলমের এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।








