Logo

রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট, ২০২৬, ১৫:১২
রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান
ছবি: সংগৃহীত

মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শেখার জন্য তার বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

ওই পোস্টে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি জাতীয় নাগরিক পার্টির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’

মেঘনা আলমের পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, তিনি অনলাইনে হেনস্তার শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে এর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন করেছিলেন। তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছ থেকে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনলাইনে হেনস্তার শিকার হওয়া এবং এর পেছনে এনসিপির সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুললেও নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো সদুত্তর দেননি বলে পোস্টে ইঙ্গিত করেছেন মেঘনা।

মেঘনা আলমের এই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে। তবে তার এমন দাবির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কিংবা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD