Logo

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা চলছে: পাটওয়ারী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৬, ১৪:৩৭
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয় বানানোর চেষ্টা চলছে: পাটওয়ারী
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনকে (ইসি) নিজেদের দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ জন্য তিনি বিএনপিকে দায়ী করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে ১১ দলীয় জোটের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি অভিযোগ করেন, শামসুল আলম নামে একজনকে দলীয়ভাবে নিয়োগ দেওয়ার পর তাঁকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, ওই ব্যক্তি আগে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে নির্বাচন কমিশন ভবনে অবস্থান করছেন। এ কারণে ইসিকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দল রাজপথে সক্রিয় রয়েছে। সংসদেও তারা জোরালো ও যুক্তিসংগত ভূমিকা রাখছে।

তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর দেশে একটি ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার লক্ষ্যেই ১১ দলীয় জোট ও বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে।

অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এ সময় মনোনয়নপত্র জমা দেওয়ার প্রাপ্তিস্বীকারও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD