Logo

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’

profile picture
বিনোদন প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৮
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো ইয়াশ ও তটিনীর ‘কাবিননামা’
ছবি: সংগৃহীত

বাংলা নাটকের জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী আবারও দর্শকের নজর কেড়েছেন। দীর্ঘ বিরতির পর একসঙ্গে নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন তারা। ‘কাবিননামা’ নামের নাটকটি প্রকাশের পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে নাটকটি। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ইয়াশ রোহান ও তটিনী ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আজিজুল হাকিম, এস এইচ মামুন, কামরুন নাহার রুমা, মুহিত তমালসহ আরও অনেকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই ‘কাবিননামা’ নাটকের দর্শকসংখ্যা ৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে। পাশাপাশি নাটকটির কমেন্ট বক্সেও জমেছে দুই হাজারের বেশি মন্তব্য। দর্শকদের বড় একটি অংশ সেখানে ইয়াশ-তটিনীর অভিনয় ও জুটির রসায়নের প্রশংসা করেছেন।

একসময় নিয়মিত একসঙ্গে নাটকে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে ইয়াশ ও তটিনীকে একই পর্দায় খুব একটা পাওয়া যাচ্ছিল না। তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়িয়েছিল। তবে দুজনই এসব আলোচনাকে গুরুত্ব না দিয়ে নিজেদের সম্পর্ককে পেশাদারিত্ব ও বন্ধুত্বের জায়গা থেকে ব্যাখ্যা করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘ বিরতির পর ‘কাবিননামা’য় আবারও একসঙ্গে দেখা যাওয়ায় দর্শকদের আগ্রহ যে তুঙ্গে ছিল, প্রকাশের পর নাটকটির দ্রুত ভিউ বৃদ্ধিই তার প্রমাণ দিচ্ছে। জুটির প্রত্যাবর্তনে নতুন করে আলোচনায় এসেছে ইয়াশ-তটিনীর পর্দার রসায়ন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD