Logo

সাইফের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি : মুম্বাই পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৫, ২৩:৩৫
সাইফের ওপর হামলা চালানো যুবক বাংলাদেশি : মুম্বাই পুলিশ
ছবি: সংগৃহীত

সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল।

বিজ্ঞাপন

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশের নাগরিক, এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ। 

বিজ্ঞাপন

রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে ৩০ বছর বয়সী ওই যুবককে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এরপরই এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানায়, সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল। 

পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি বিজয় দাস হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন। 

বিজ্ঞাপন

মুম্বাই পুলিশের পক্ষ থেকে এই কর্মকর্তা আরও বলেন, ‘৫-৬ মাস আগে মুম্বাইয়ে আসেন শেহজাদ। এরপর কিছুদিন শহরেই ছিলেন। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। তার কাজ থেকে মিলেছে ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার কোনো পরিচয় দেখাতে পারেনি সে।’

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তি কি আগেও সাইফের বাড়িতে এসেছে, জানতে চাইলে ডিসিপি গেদাম বলেন, আমাদের কাছে এখনও এ সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। তবে ধারণা করা যাচ্ছে, সে প্রথমবার চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিলেন।

জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে বলেছেন, তিনি জানতেন না যে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছেন। তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই সে বাড়িতে ঢুকেছিল। হঠাৎ সইফ আলি খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান।

বিজ্ঞাপন

মুম্বাই পুলিশের মতে, অভিযুক্তের কোনো অপরাধমূলক ইতিহাস নেই। পুলিশ মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদের সম্পর্কে আরও বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এবং জানার চেষ্টা করছে সে যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে সে কীভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করল।

বিজ্ঞাপন

এদিকে অভিনেতার ওপর হামলাকারী যুবককে প্রাথমিকভাবে বাংলাদেশি বলে দাবি করলেও সেই দাবির বিপরীতে কোনো প্রমাণাদি দেখায়নি মুম্বাই পুলিশ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘সতগুরু শরণ’ ভবনের ১২ তলায় থাকেন অভিনেতা। সেখানে সাইফ তার স্ত্রী কারিনা কাপুর এবং তাদের দুই ছেলে চার বছরের জেহ ও আট বছর বয়সী তৈমুর তাদের পাঁচ গৃহকর্মীকে নিয়ে থাকেন। হামলার পর সন্তানকে সঙ্গে নিয়ে নিজেই হাসপাতালে ছুটে যান সাইফ আলি খান।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD