Logo

ইঙ্গিতপূর্ণ পোস্ট, প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?

profile picture
বিনোদন ডেস্ক
১১ জুন, ২০২৬, ১৪:০৫
ইঙ্গিতপূর্ণ পোস্ট, প্রভা কি আবারও প্রেমে পড়েছেন?
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা বর্তমানে নেপালে অবকাশযাপন করছেন। ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

বিজ্ঞাপন

এরই মধ্যে তার একটি ছবি ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা ও জল্পনা। সম্প্রতি ফেসবুকে বেলুন হাতে একটি ছবি পোস্ট করেন প্রভা। ওই বেলুনে লেখা ছিল ‘আই লাভ ইউ’। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—অভিনেত্রী কি আবারও প্রেমে পড়েছেন? তবে এ বিষয়ে প্রভা এখনো কোনো মন্তব্য করেননি।

নেপালের মেঘে ঢাকা পাহাড়ি পরিবেশে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ভ্রমণ মুহূর্তের ছবি প্রকাশ করছেন তিনি।

বিজ্ঞাপন

একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “পাহাড়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে খুঁজে পেলাম।”

পোখারার সারাংকোট মাউন্টেন লজে তোলা ওই ছবিটি পোস্ট করার পর কয়েক হাজার প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য এসেছে। আকাশ নামে এক নেটিজেন মন্তব্য করে লিখেছেন, বাহ্ আপনাকে অনেক সুন্দর লাগছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD