মস্তিষ্কে একাধিকবার সার্জারির পর কেমন আছেন তানিয়া বৃষ্টি?

কয়েক মাস ধরে স্বাস্থ্যগত জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া। ইতোমধ্যে ঢাকায় এবং ভারতের চেন্নাইয়ে তার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। কিন্তু কেমন আছেন তানিয়া?
বিজ্ঞাপন
এদিকে চিকিৎসাধীন অবস্থায় অনেকটাই নীরব সময় পার করছেন তানিয়া। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ল। এ নিয়ে সতীর্থ ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। তবে তানিয়া জানালেন, তিনি ঠিকঠাক আছেন। নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: ‘বনলতা’ দেখে যা বললেন সাদিয়া আয়মান
তবে সব গুজব উড়িয়ে দিয়ে তানিয়া বৃষ্টি জানিয়েছেন, আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই রয়েছি। পুরোপুরি বিশ্রামে।’ একজন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তানিয়া। জানালেন, নিয়মিত তার কাছে গিয়ে চেকআপ করান, নিয়ম-কানুন মেনে চলেন।
বিজ্ঞাপন
তানিয়ার মস্তিষ্কে আরও একটি সার্জারি করাতে হবে। তবে সেটার জন্য আরও কিছুটা সময় দরকার। অভিনেত্রী জানান, ২০ জুন তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। সেগুলোর পর তৃতীয় সার্জারির বিষয়ে জানাতে পারবেন চিকিৎসক। আপাতত বাসায় থেকে পূর্ণাঙ্গ বিশ্রাম নিচ্ছেন এ অভিনেত্রী।
আরও পড়ুন: মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি: কঙ্গনা
উল্লেখ্য, ৯ মার্চ চেন্নাইতে গিয়েছিলেন তানিয়া। মাস খানেক সেখানে চিকিৎসাধীন থাকার পর এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি। এই লম্বা সময়ে নতুন কোনো কাজে অংশ নিতে পারেননি। তবে পুরনো কিছু নাটক এই ঈদে প্রচারিত হয়েছে। সুস্থ হওয়ার পর পুনরায় অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।
বিজ্ঞাপন








