কথা বলতে পারছেন না নাট্যনির্মাতা অমি, চাইলেন দোয়া

জনপ্রিয় নাট্যনির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। গলায় সিস্ট ধরা পড়ায় বর্তমানে তিনি কথা বলতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শে সাত দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সত্যায়িত পেজে এক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান অমি। তিনি বলেন, দাঁতের সমস্যার কারণে কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসা চলমান অবস্থায় বিশ্রাম না নিয়ে নতুন পর্বের শুটিং শুরু করেন। তবে শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন এবং কথা বলতে সমস্যায় পড়েন।
আরও পড়ুন: ‘বনলতা’ দেখে যা বললেন সাদিয়া আয়মান
পরে শুটিং বন্ধ করে হাসপাতালে গেলে চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন। তাকে সাত দিন সম্পূর্ণ কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি: কঙ্গনা
অমি জানান, পরিস্থিতিটি তার জন্য বেশ কষ্টদায়ক। নিয়মিত কাজের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করেন উল্লেখ করে তিনি বলেন, সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরতে চান। এজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে তার অসুস্থতার খবর প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।








