Logo

ম্যাচিউরিটি নিয়ে নতুন ভাবনা শেয়ার করলেন কেয়া পায়েল

profile picture
বিনোদন প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৬:৪৪
ম্যাচিউরিটি নিয়ে নতুন ভাবনা শেয়ার করলেন কেয়া পায়েল
ছবি: সংগৃহীত

বয়স বাড়লেই কি মানুষ সত্যিই পরিপক্ব বা ম্যাচিউর হয়ে ওঠে, নাকি জীবনের অভিজ্ঞতা ও কাজের পরিধিই একজন মানুষকে বাস্তব অর্থে পরিপক্ব করে তোলে— ম্যাচিউরিটি বা পরিপক্বতা নিয়ে প্রচলিত এমন অনেক ধারণার ভিড়ে নিজের এক ভিন্ন ও বাস্তবসম্মত ভাবনা শেয়ার করেছেন ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতার পাশাপাশি পরিপক্বতা বা ম্যাচিউরিটি নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তিনি জানান, পরিপক্বতার জন্য নির্দিষ্ট কোনো বয়সের অপেক্ষায় বসে থাকার কোনো মানে হয় না।

কেয়া পায়েল বলেন, “আমরা অনেকেই ভাবি, ৩০ বছরের পর আমরা আরও ম্যাচিউর হবো, তারপর কাজ করবো। কিন্তু আসলে কাজ করতে করতেই ম্যাচিউরিটি তৈরি হয়। এটি এমন কিছু নয় যে শুধু বয়স বাড়লেই হয়ে যাবে, তবে বয়সের সঙ্গে এক ধরনের পরিপক্বতাও আসে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বয়সকে একমাত্র মানদণ্ড হিসেবে না দেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ম্যাচিউরিটিকে মূল্যায়ন করা উচিত। তার মতে, মানুষ কাদের সঙ্গে মিশছে, কী ধরনের পরিবেশে সময় কাটাচ্ছে এবং কীভাবে কাজ করছে—এসব বিষয়ই মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই অভিনেত্রী বলেন, “ম্যাচিউরিটি আসলে পুরো বিষয়টার ওপর নির্ভর করে। আমরা কোথায় মিশছি, কী করছি—সবকিছুর ওপরই এটি গড়ে ওঠে। যত বেশি আমরা মানুষের সঙ্গে মিশবো, যত বেশি কাজ করবো, তত বেশি ম্যাচিউরিটি আসবে।”

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD