Logo

ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক

profile picture
বিনোদন ডেস্ক
১১ জুন, ২০২৬, ১৬:২৪
ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
ছবি: সংগৃহীত

ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইলের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে আলোচনা চলছিল। অবশেষে তা বাস্তবে রূপ নিল। তার এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর দলটির রাজনৈতিক অবস্থান কিছুটা চাপে পড়ে। ফলে রাজ্যসভায় তাদের সমর্থিত সদস্য সংখ্যা ১৩ থেকে কমে বর্তমানে ৯ জনে নেমে এসেছে বলে জানা যায়। আগামী দিনগুলোতে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলেও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে।

কোয়েল মল্লিক আগে থেকেই সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তবুও চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় অনেকেই বিস্মিত হন। পরে এপ্রিল মাসে তিনি দিল্লিতে গিয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন।

বিজ্ঞাপন

সেসময় তিনি বলেছিলেন, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং দেশের ও মানুষের সেবা করার সুযোগ হিসেবে তিনি দায়িত্বটি গ্রহণ করেছেন।

তবে সাম্প্রতিক পদত্যাগের পর তার সেই সিদ্ধান্ত ও উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যদিও এ বিষয়ে কোয়েল মল্লিকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD