Logo

প্রতিবন্ধকতার মাঝেও নারীদের পথচলাই বড় সফলতা: সাদিয়া মির্জা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
প্রতিবন্ধকতার মাঝেও নারীদের পথচলাই বড় সফলতা: সাদিয়া মির্জা
ছবি: সংগৃহীত

বিউটি স্কিন কেয়ার কসমোটোলজি আয়োজিত  স্পেশাল বেসিক ওয়ার্কশপ শেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে  ওয়ার্কশপের প্রশিক্ষণার্থীদের  মাঝে বুধবার সন...

বিজ্ঞাপন

বিউটি স্কিন কেয়ার কসমোটোলজি আয়োজিত  স্পেশাল বেসিক ওয়ার্কশপ শেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে  ওয়ার্কশপের প্রশিক্ষণার্থীদের  মাঝে বুধবার সনদপত্র বিতরণ করেন চিত্রনায়িকা সাদিয়া মির্জা। 

সনদ বিতরণী অনুষ্ঠানে চিত্রনায়িকা সাদিয়া বলেন, ‍“আমরা একদিকে যেমন নারী অধিকারের কথা বলি অপর দিকে একজন নারী যখন নিজে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করে তখন আমাদের সমাজের অনেকেই আবার  প্রতিবন্ধকতার সৃষ্টি করেন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘কাজ করলে সমালোচনা হবেই। যারা কাজ করেন না তাদের সমালোচনা করার কিছু নেই। প্রতিটি নারী যদি স্বাবলম্বী হতে পারে তাহলে বদলে যাবে সামাজিক অবকাঠামো পাশাপাশি বদলে যাবে পারিবারিক জীবনচক্র। সমৃদ্ধশীল হবে দেশের অর্থনীতি। ’

তিনি আরো বলেন, ‘আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বহু আগেই বলে গেছেন  আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই! বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর  অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।’

সাদিয়া মির্জা বলেন, ‘অনেক প্রতিকুলতার মাঝে একজন নারীকে কাজ করে যেতে হয়। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার সকল অগ্রগতি এবং উন্নয়নে করেছে সমঅংশীদারিত্ব। আর তাই সারা বিশ্বে বদলে গেছে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি। এখন নারীর কাজের মূল্যায়ন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে স্বীকৃতি।’

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD