Logo

মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ

profile picture
বিনোদন ডেস্ক
২১ নভেম্বর, ২০২৫, ১৬:২৬
মিস ইউনিভার্স হলেন মেক্সিকোর ফাতিমা বশ
ছবি: সংগৃহীত

৭৪ তম মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ‘মিস মেক্সিকো’ ফাতিমা বশ। আজ সকালে থাইল্যান্ডের ব্যাংককে চূড়ান্ত পর্বে তার নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

বিশ্বের ১২০ প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন ২৫ বছর বয়সী ফাতিমা। তাকে মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগ।

মুকুট পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ফাতিমা, বাকি প্রতিযোগীদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে তাকে।

নতুন ‘মিস ইউনিভার্স’ ফাতিমাকে কত টাকা দেওয়া হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তবে বিজয়ীরা ‘প্রাইজমানি’ হিসেবে সচরাচর ২ লাখ ৫০ হাজার ডলার পান, যা প্রায় তিন কোটি টাকার মতো। ২০২৪ সালের বিজয়ী ভিক্টোরিয়া কিয়ের থিলভিগকেও ২ লাখ ৫০ হাজার ডলার দেওয়া হয়েছিল।

ফাতিমা ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা) পাবেন, অর্থটি ভ্রমণসহ নানা কাজে ব্যবহার করতে পারবেন। তিনি যে মুকুটটি পেয়েছেন, সেটির মূল্য ৫০ লাখ ডলার (৬১ কোটি টাকার মতো)।

বিজ্ঞাপন

নগদ অর্থের বাইরে নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও পাবেন ফাতিমা।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

জেবি/এসএ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD