Logo

পরিচালকের অপমানে ভেঙে পড়েছিলেন অক্ষয় কুমার

profile picture
বিনোদন ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৬
পরিচালকের অপমানে ভেঙে পড়েছিলেন অক্ষয় কুমার
অক্ষয় কুমার । ছবি: সংগৃহীত

বলিউডে প্রতিষ্ঠিত হতে অক্ষয় কুমারকে পেরোতে হয়েছে কঠিন এক পথ। ক্যারিয়ারের শুরুতে ফ্লপ ছবির কারণে তাকে যে কত সমালোচনা আর অপমান শুনতে হয়েছে—সম্প্রতি পরিচালক সুনীল দর্শনের সাক্ষাৎকারে সেই গল্পই আবার উঠে এসেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, এক সময় বড় বড় প্রযোজক ও পরিচালকরা অক্ষয়কে প্রকাশ্যে ‘জঞ্জাল’ বলে ঠাট্টা করতেন। অপমানের চাপে একদিন চোখের জলও ধরে রাখতে পারেননি অক্ষয়।

সুনীল দর্শন জানান, ১৯৯৯ সালে তার পরিচালিত ‘জানোয়ার’–এর শুটিং চলাকালে অক্ষয়ের অবস্থা ছিল চরম সংকটময়। টানা ব্যর্থতার কারণে তাকে নানা জায়গায় প্রত্যাখ্যান করা হচ্ছিল। অনেকেই তখন বলতেন—অক্ষয়ে নাকি বিনিয়োগ মানেই ঝুঁকি।

বিজ্ঞাপন

পরিচালক আরও জানান, সে সময় অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ধারকান’-এর কাজ বন্ধ হয়ে যায়, আর ‘হেরা ফেরি’-র শুটিংও স্থগিত ছিল। যদিও এই সিদ্ধান্তগুলো নেওয়া যে নির্মাতাদের, তাদের নাম প্রকাশে অনীহা জানান তিনি।

এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, অক্ষয় একদিন সুনীল দর্শনের অফিসে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তার নতুন ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু শহরজুড়ে একটি পোস্টারও লাগানো হয়নি। প্রযোজকের কাছে জানতে চাইলে উল্টো অপমানই সহ্য করতে হয় তাকে—যা তাকে মানসিকভাবে চূর্ণ করে দেয়।

বিজ্ঞাপন

এই অবস্থায় অক্ষয়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সুনীল দর্শন। ঝুঁকি নিয়ে তিনি মুম্বাইয়ের ব্যস্ততম স্থান জুহু সার্কেল–এ ‘জানোয়ার’ ছবির একটি বড় পোস্টার টাঙান, যেখানে শুধু অক্ষয়ের ছবিই ছিল। সেই উদ্যোগ অক্ষয়কে নতুন উদ্যমে ফিরতে সাহায্য করে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD