Logo

কুসুম শিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৮
কুসুম শিকদারের ফ্যাশন স্টেটমেন্টে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা
ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ের পাশাপাশি সোশ্যাল ‍মিডিয়ায়ও সমানভাবে সরব থাকেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই চিত্রনায়িকা।

বিজ্ঞাপন

আর এই অভিনেত্রীর নতুন লুক মানেই যেন একরাশ মুগ্ধতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন কুসুম সিকদার। যা মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে।

শেয়ার করা ছবিগুলোতে এই লাস্যময়ীকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে। খোলামেলা পোশাকে, বড় দুল আর বোল্ড লুকে কুসুম সিকদার যেন নেটিজেনদের নজর কেড়েছেন।

বিজ্ঞাপন

তার পরনে ছিল ক্যাজুয়াল শর্ট স্কার্ট। এদিকে চোখে রোদচশমা এবং হাতে মানানসই ঘড়ি পরে স্টাইলকে দিয়েছেন পূর্ণতা। তার এই মোহনীয় রূপে মুগ্ধ হয়েছেন ভক্তরা।

কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসা। একজন নেটিজেন উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘মানুষ এত সুন্দর হয় কিভাবে?’। আরেকজন মন্তব্য করেছেন, ‘আমার প্রিয় মিষ্টি অভিনেত্রী, আপনাকে ভীষণ মিষ্টি, কিউট দেখাচ্ছে।’

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD