Logo

জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকাকে গুলি করে হত্যা

profile picture
বিনোদন ডেস্ক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৯:৫৬
জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকাকে গুলি করে হত্যা
ছবি: সংগৃহীত

জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী ডেসিরে মার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। মার্কিন গণমাধ্যম ‘পিপল’-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

বিজ্ঞাপন

লাস ক্রুসেস পুলিশ বিভাগ জানিয়েছেন, শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বার্কশায়ার কোর্টের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার পর অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির ভেতরে ছিলেন। তাকে আটক করতে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত এবং কে-৯ ইউনিট মোতায়েন করা হয়। কয়েক ঘণ্টা চেষ্টার পরও ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পুলিশ ভেতরে প্রবেশ করলে অভিযুক্ত ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, গায়িকাকে গুলি করার পর ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন।

ডেসিরে পেশায় একজন অভিনেত্রী এবং সংগীতশিল্পী। লাস ক্রুসেসের থিয়েটার মহলে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন তিনি। 

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানিয়েছে, ঘটনার সময় ডেসিরে ওই বাড়িতে একজন কেয়ারগিভার (সেবিকা) হিসেবে কাজ করতেন। 

ডেসিরে মার্টিনের বাবা বলেন, ও সবসময় মানুষকে সাহায্য করতে চাইত। সে কারণেই ওই বাড়িতে সে কাজ করছিল।

ডেসিরে মার্টিনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। 

জেবি/এমএল

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD