‘সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী ভ্যালেরি পেরিন আর নেই

রিচার্ড ডনার পরিচালিত কালজয়ী চলচ্চিত্র ‘সুপারম্যান’-এ লেক্স লুথরের প্রেমিকা মিস টেশমাচার চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া হলিউড অভিনেত্রী ভ্যালেরি পেরিন মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্কার মনোনীত এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা স্টেসি সাউদার।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে পারকিনসন রোগে ভুগছিলেন ভ্যালেরি পেরিন। ২০১৫ সালে তার শরীরে এই রোগ ধরা পড়ে। অসুস্থতার সঙ্গে তার লড়াইয়ের গল্প তুলে ধরে স্টেসি সাউদার ২০১৯ সালে ‘ভ্যালেরি’ শিরোনামে ৪৫ মিনিটের একটি তথ্যচিত্র নির্মাণ করেন।
আরও পড়ুন: দম’ নিয়ে ভিন্নধর্মী অভিজ্ঞতায় আফরান নিশো
২০২৩ সালে হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে ভ্যালেরি ও তার ভাইয়ের অসুস্থতার বিষয়টি উঠে আসে। সেখানে উল্লেখ করা হয়, এই দুই ভাই-বোনের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন স্টেসি সাউদার। ক্যারিয়ারের শুরুতে লাস ভেগাসে শো-গার্ল হিসেবে কাজ করেছিলেন ভ্যালেরি।
বিজ্ঞাপন
তবে ব্যক্তিগত জীবনে একাধিক দুঃখজনক ঘটনার মুখোমুখি হতে হয়েছে তাকে। তার বাগদত্তা, যিনি একজন বন্দুক আমদানিকারক ছিলেন, দুর্ঘটনাবশত নিজের গুলিতে প্রাণ হারালে সেই পেশা ছেড়ে লস অ্যাঞ্জেলেসে চলে যান ভ্যালেরি। সেখানে প্রখ্যাত হেয়ারড্রেসার জে সেব্রিংয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেব্রিংও শ্যারন টেটের বাড়িতে ‘ম্যানসন ফ্যামিলি’র হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।
আরও পড়ুন: ঈদে ‘প্রিন্স’-এর দাপট, তিন দিনে আয় কত?
লস অ্যাঞ্জেলেসের এক ডিনার পার্টিতে একজন ট্যালেন্ট এজেন্টের নজরে পড়ার পর ভ্যালেরির ভাগ্য বদলে যায়। ১৯৭২ সালে ‘স্লটারহাউজ ফাইভ’ এবং ১৯৭৩ সালে ‘দ্য লাস্ট আমেরিকান হিরো’ সিনেমায় অভিনয় করে তিনি আলোচনায় আসেন।
বিজ্ঞাপন
একই বছর ‘স্টিমবাথ’ নামক নাটকে অভিনয়ের মাধ্যমে মার্কিন টিভিতে প্রথম অভিনেত্রী হিসেবে সাহসী উপস্থিতির জন্য বেশ পরিচিতি লাভ করেন তিনি। বব ফস পরিচালিত ১৯৭৪ সালের ‘লেনি’ সিনেমায় লেনি ব্রুসের স্ত্রীর চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন।








