Logo

শাকিব খানের সঙ্গে কাজ করতে চান সুস্মিতা চ্যাটার্জি

profile picture
বিনোদন ডেস্ক
২৫ মার্চ, ২০২৬, ১৭:৩৮
শাকিব খানের সঙ্গে কাজ করতে চান সুস্মিতা চ্যাটার্জি
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ সবসময় ভিন্নধর্মী কাজ নিয়ে দর্শকের সামনে হাজির হন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রাক্ষস’। আর এই ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে সিয়ামের সঙ্গে নতুন জুটির উপস্থিতি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় তাদের দুষ্টু-মিষ্টি রসায়ন ইতোমধ্যেই দর্শক ও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

বিজ্ঞাপন

ছবির প্রচারণা ঘিরে দেওয়া এক সাক্ষাৎকারে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে নিয়ে নিজের আগ্রহের কথা জানান সুস্মিতা। তিনি অকপটে বলেন, সুযোগ পেলে এই জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করতে চান। তার ভাষায়, শাকিব খানের সঙ্গে কাজ করার ইচ্ছা অনেকদিনের।

সাক্ষাৎকারে সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘শাকিব খানের সাথে কে না কাজ করতে চায়? আমিও কাজ করতে চাই।’

বিজ্ঞাপন

শুধু অভিনয় নয়, বাংলাদেশে এসে এখানকার আতিথেয়তা ও খাবার নিয়েও মুগ্ধতার কথা জানান এই অভিনেত্রী। ‘রাক্ষস’ সিনেমা দেখার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, দেশের বিরিয়ানি, ইলিশ ও মিষ্টি তার খুবই পছন্দের খাবারের তালিকায় রয়েছে।

বর্তমানে ‘রাক্ষস’ সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত সুস্মিতা। সিয়ামের সঙ্গে তার কাজ দর্শকরা সাদরে গ্রহণ করেছেন। তবে শাকিব খানকে নিয়ে তার এই মন্তব্য ঢালিউড পাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা এখন দেখার অপেক্ষায়, সত্যিই কি কিং খানের বিপরীতে ভবিষ্যতে দেখা যাবে ওপার বাংলার এই অভিনেত্রীকে?

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD