Logo

শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর

profile picture
বিনোদন ডেস্ক
২৯ মে, ২০২৬, ১৭:৪৪
শাহরুখ-আলিয়াদের আনফলো করলেন করণ জোহর
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক তারকাকে আনফলো করে নতুন আলোচনা তৈরি করেছেন।

বিজ্ঞাপন

তার আনফলো তালিকায় রয়েছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে ও মনীশ মালহোত্রার মতো পরিচিত মুখ।

এই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন করণ জোহর নিজেই। তিনি জানিয়েছেন, কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ বা মনোমালিন্যের কারণে নয়, বরং সামাজিক মাধ্যম থেকে কিছুটা দূরে থাকতে এবং মানসিক প্রশান্তির জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমানে করণের অনুসরণ তালিকা নেমে এসেছে মাত্র ৭৮ জনে। তবে তিনি এখনও প্রিয়াঙ্কা চোপড়াকে আনফলো করেননি, যা নিয়েও ভক্তদের মধ্যে আলোচনা চলছে।

করণ জোহর বলেন, অতিরিক্ত সময় মোবাইলের পর্দায় ব্যয় না করে এখন তিনি বাস্তব জীবন ও নিজের কাজের প্রতি বেশি মনোযোগ দিতে চান।

উল্লেখ্য, ২০২৩ সালে আলিয়া ভাট ও রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমা পরিচালনার পর তাকে আর পরিচালকের আসনে দেখা যায়নি। তবে প্রযোজক হিসেবে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘চাঁদ মেরা দিল’।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD