Logo

আমির-গৌরীর ভিডিও ভাইরাল, রোমান্টিক নাচে মুগ্ধ ভক্তরা

profile picture
বিনোদন ডেস্ক
৬ জুলাই, ২০২৬, ১৩:৩৬
আমির-গৌরীর ভিডিও ভাইরাল, রোমান্টিক নাচে মুগ্ধ ভক্তরা
ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ের পর তাদের প্রথম নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিনের পরিচয় এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির আবেগঘন মুহূর্ত এখন নেটদুনিয়ার অন্যতম আলোচিত বিষয়।

বিজ্ঞাপন

মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে নবদম্পতির প্রথম নাচের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়তেই তা ভক্তদের নজর কাড়ে। ভিডিওতে দেখা যায়, একে অপরের প্রতি অঙ্গীকারের পর ধীর লয়ের সুরে নাচছেন আমির ও গৌরী। একপর্যায়ে নববধূকে আলিঙ্গন করে ভালোবাসার চুম্বনও দেন আমির। উপস্থিত স্বজনদের করতালি ও উচ্ছ্বাসে পুরো পরিবেশ আরও আনন্দমুখর হয়ে ওঠে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, ‘প্রিয় আমির ভাই ও গৌরী, আপনাদের বিয়ের জন্য আন্তরিক অভিনন্দন। ভালোবাসা, সুখ, হাসি এবং একসঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তে ভরে উঠুক আপনাদের নতুন জীবন। আল্লাহ আপনাদের পথচলাকে অফুরন্ত আনন্দ ও আশীর্বাদে পরিপূর্ণ করুন।’

বিজ্ঞাপন

বিয়ের অনুষ্ঠানে আমির খানকে দেখা যায় সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে, যার সঙ্গে ছিল ব্রোঞ্জের একটি নান্দনিক ব্রোচ। অন্যদিকে গৌরী স্প্র্যাট পরেছিলেন হালকা বেইজ রঙের সূক্ষ্ম কারুকাজ করা ঐতিহ্যবাহী পোশাক। খোঁপার পরিবর্তে বেণি করা চুল এবং পরিমিত সাজে তার উপস্থিতি অতিথিদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদেরও প্রশংসা কুড়িয়েছে।

বিয়ের পর আমির খানের জনসংযোগ সংস্থা নবদম্পতির প্রথম আনুষ্ঠানিক ছবিও প্রকাশ করেছে। ছবির সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়, ‘ভালোবাসা, হাসি এবং স্মরণীয় মুহূর্তের এক উদযাপন। আমির খানের বিয়ের আনন্দঘন আয়োজনের উষ্ণতা, আনন্দ ও জাদুকরী পরিবেশের অংশ হোন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই অন্তরঙ্গ আয়োজনে উপস্থিত ছিলেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ, ইরা এবং আজাদ। এছাড়া গৌরী স্প্র্যাটের ছেলেও অনুষ্ঠানে অংশ নেন। যদিও তিনি বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন।

উল্লেখ্য, রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে আগের দুটি বৈবাহিক সম্পর্কের পর এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রায় ২৫ বছরের পরিচয় এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD