Logo

শুভশ্রীকে দেবের খোলা চিঠি, ‘এই সুন্দর অধ্যায় আবার আমাদের এক করেছে’

profile picture
বিনোদন ডেস্ক
২৭ আগস্ট, ২০২৬, ১৫:৩১
শুভশ্রীকে দেবের খোলা চিঠি, ‘এই সুন্দর অধ্যায় আবার আমাদের এক করেছে’
ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর ফের একসঙ্গে কাজ করছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’ ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর শুভশ্রীর আবেগঘন চিঠির জবাব দিয়েছেন দেব।

বিজ্ঞাপন

পরিচালক হিসেবে দেবের নতুন যাত্রায় চিত্রনাট্য, সিনেমার নাম কিংবা গল্পের পরিণতি সম্পর্কে বিস্তারিত না জেনেই শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন। দেব তার খোলা চিঠিতে সেই আস্থার কথা তুলে ধরে শুভশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

দেব লিখেছেন, ‘প্রিয় শুভ, ‘দেশু ৭’-এর অংশ হওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।’ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় আসার সময় চারপাশে নানা অনিশ্চয়তা ছিল বলেও উল্লেখ করেন তিনি। এমনকি দুর্গাপূজার মতো বড় উৎসবে সিনেমা মুক্তির অনুমতি পাওয়া নিয়েও জটিলতা ছিল। সেই সময় শুভশ্রী তার পাশে দাঁড়িয়েছিলেন।

দেব জানান, সিনেমাটির চিত্রনাট্য, নাম বা শেষ পর্যন্ত ছবিটি কেমন হবে—কিছুই না জেনেও শুভশ্রী ‘দেশু ৭’-এ কাজ করতে সম্মতি দিয়েছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুভশ্রীর অভিনয় ও ব্যক্তিগত পরিণতিতেও মুগ্ধতার কথা জানিয়েছেন দেব। তার ভাষায়, এই সিনেমার মাধ্যমে শুভশ্রীকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ হয়েছে। দীর্ঘদিনের পরিচিত হলেও একজন অভিনেত্রী ও মানুষ হিসেবে শুভশ্রী কতটা পরিণত হয়েছেন, তা এই কাজের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও যেভাবে সামলে চলছেন শুভশ্রী, সেটির প্রশংসা করেছেন দেব। তার আত্মিক পরিবর্তন, পরিণত হওয়া এবং একই সঙ্গে মাটির কাছাকাছি থাকার বিষয়টিকে অনুপ্রেরণাদায়ক হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বিজ্ঞাপন

দেব আরও লিখেছেন, তাদের পথচলা প্রায় একই সময়ে শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর নতুন এই অধ্যায় তাদের আবার একসঙ্গে করেছে। পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমার ক্ষেত্রে শুভশ্রীর মতো একজন মানুষের ভালোবাসা ও আস্থা পাওয়াকে তিনি বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন।

চিঠির শেষদিকে দেব বলেন, তার পাশে দাঁড়ানো, বিশ্বাস রাখা এবং নতুন যাত্রার অংশ হওয়ার জন্য শুভশ্রীর প্রতি তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বহু বছর পরও দর্শকদের মধ্যে ‘দেশু ৭’ নিয়ে ভালোবাসা ও আগ্রহ তৈরি রাখতে সহযোগিতা করার জন্য শুভশ্রীকে ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতের জন্যও শুভশ্রীকে শুভকামনা জানিয়েছেন দেব।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD