বাড়িতে একা পেয়ে মডেল মুসকানকে কুপিয়ে হত্যা

ভারতের রাজধানী দিল্লির পশ্চিম তিলক নগরে নিজ বাসায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন ২১ বছর বয়সী শিক্ষার্থী ও মডেল মুসকান। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (২৬ আগস্ট) পশ্চিম দিল্লির তিলক নগরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মুসকানের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত সেখানে ছুটে যান। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মুসকানের জিম প্রশিক্ষক ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি অন্যান্য তথ্য-প্রমাণও বিশ্লেষণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
মুসকানের বন্ধু আমান জানান, তিন বোনের মধ্যে মুসকান ছিলেন সবচেয়ে ছোট। ঘটনার সময় তার বড় বোন চণ্ডীগড়ে ছিলেন। ঘটনার খবর পেয়ে তিনি আমানকে দ্রুত মুসকানের বাড়িতে যেতে বলেন।
আমানের দাবি, মুসকানের বোনেরা জানিয়েছেন, অভিযুক্ত ইমরান এর আগেও তাকে হয়রানি করেছিলেন। অতীতের সেই ঘটনার কারণেই এবারও তার ওপর সন্দেহ করা হচ্ছে।
তবে পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে হত্যাকাণ্ডের কারণ কিংবা এতে ইমরানের সম্পৃক্ততা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন








