Logo

এবার নতুন জগতে পা রাখলেন হানিয়া আমির

profile picture
বিনোদন ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫২
এবার নতুন জগতে পা রাখলেন হানিয়া আমির
ছবি: সংগৃহীত

অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার সংগীতাঙ্গনে নতুন যাত্রা শুরু করলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বুধবার প্রকাশ করেছেন নিজের প্রথম একক গান ‘পাবলো’।

বিজ্ঞাপন

গানটির কথা ও সুর নিজেই তৈরি করেছেন হানিয়া। পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটিতে জনসমালোচনা ও তাকে ঘিরে মানুষের নানা মন্তব্য উঠে এসেছে। নতুন এই গানের মাধ্যমে তার সৃজনশীল ক্যারিয়ারে যুক্ত হলো আরেকটি অধ্যায়।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি প্রকাশ করেন হানিয়া। এতে তাকে ‘ভুয়া’ বলে মন্তব্য করা সমালোচকদের বক্তব্যের পাশাপাশি তার বিপুলসংখ্যক ভক্তের কথাও তুলে ধরা হয়েছে। যারা বিভিন্ন জায়গায় তাকে অনুসরণ করেন, সেই বিষয়টিও উঠে এসেছে গানের কথায়।

গানের শেষাংশে ভারতের একটি রিয়েলিটি শোর ভিডিও ক্লিপ যুক্ত করেছেন হানিয়া। ওই ভিডিওতে ভারতীয় টিভি তারকা রাখি সাওয়ান্ত হানিয়ার উদ্দেশে একটি বিশেষ বার্তা দেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাখি সাওয়ান্ত বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?’

এরপর তিনি বলেন, ‘কোনো টেনশন নিও না। তুমি স্বর্গের কন্যা; তোমার মুখে ঐশ্বরিক আলো রয়েছে। তারা তোমার সৌন্দর্যে ঈর্ষান্বিত।’

বিজ্ঞাপন

হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করার পরামর্শও দেন রাখি।

হানিয়ার গানে রাখি সাওয়ান্তের এমন উপস্থিতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে অভিহিত করেছেন।

গানটির মাধ্যমে নিজের সমালোচকদেরও আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিয়েছেন হানিয়া। একই সঙ্গে তাদের বিরক্ত না হওয়ার বার্তাও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র: জিও নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD