ভাদ্রের গরমে সুইমিংপুলে পরীমনির নতুন লুকে মুগ্ধ ভক্তরা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি নতুন লুকে আবারও আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সুইমিংপুলে তোলা দুটি ছবি প্রকাশ করেন তিনি। ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয় নানা প্রতিক্রিয়া।
বিজ্ঞাপন
ছবিগুলোতে কালো রঙের সুইমস্যুটে নীল পানির মাঝে দেখা যায় পরীমনিকে। একটি ছবিতে সুইমিংপুলের পানিতে দাঁড়িয়ে চুল ঠিক করতে দেখা যায় তাকে। অন্য ছবিতে পানির ওপর ভেসে বেশ স্বচ্ছন্দ ও রিফ্রেশিং মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে অভিনেত্রীকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ছবি প্রকাশের অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে জমতে থাকে হাজার হাজার রিয়্যাকশন, মন্তব্য ও শেয়ার। মন্তব্যের ঘরে অনেকেই পরীমনির স্টাইলিশ উপস্থিতি ও আত্মবিশ্বাসী লুকের প্রশংসা করেছেন। কেউ তাকে ‘অসাধারণ সুন্দর’ বলে মন্তব্য করেছেন, আবার অনেকে ভালোবাসার ইমোজিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অভিনয়জীবন—বিভিন্ন বিষয়েই নিয়মিত আলোচনায় থাকেন পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্তের পাশাপাশি বিভিন্ন ছবি ও আপডেট নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
এবার সুইমিংপুলের নীল জলে তার এই গ্ল্যামারাস উপস্থিতিও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়েছে। নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।








