খোলা চুল, সাদা শাড়ি—পরীমনির রূপে মুগ্ধ ভক্তরা

আসল নাম শামসুন্নাহার স্মৃতি। তবে চলচ্চিত্রে তিনি পরিচিত ‘পরীমনি’ নামে। দর্শক ও ভক্তদের কাছেও এই নামেই তার ব্যাপক পরিচিতি। নামের সঙ্গে যেন তার রূপেরও মিল রয়েছে। সৌন্দর্য ও রূপের কারণে দীর্ঘদিন ধরেই দর্শক-ভক্তদের প্রশংসা পেয়ে আসছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। ছবিগুলোতে তাকে দেখা গেছে গোলাপি পাড়ের সাদা শাড়িতে। খোলা চুলের সঙ্গে হাতে ও কানে ছিল সাধারণ ধরনের গয়না। খুব বেশি সাজসজ্জা ছাড়াই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন মোহনীয় রূপে।

ছবিগুলো পরীমনি নিজেই তুলেছেন। অর্থাৎ নিজেরই তোলা নিজস্বী প্রকাশ করেছেন তিনি। কোনো ছবিতে লাজুক ভঙ্গিতে হাসতে দেখা গেছে তাকে, আবার কোনো ছবিতে বিশাল আকাশের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। প্রাকৃতিক পরিবেশে ধারণ করা ছবিগুলো দেখে পরী-ভক্তরাও বেশ আনন্দিত। তার রূপের বন্দনা করতে কার্পণ্য করছেন না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এক ভক্ত লিখেছেন, ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে’; আরেকজন লিখেছেন, ‘আকাশ থেকে নেমে এসেছে ডানা কাঁটা সাদা পরী’; অন্য এক ভক্তের মন্তব্য, ‘পরী আছে, কেবল ডানা দুখানা দরকার’; আরেক অনুসারী লিখেছেন, ‘শাড়ি সাদা, সাজও সাদা; দেখতে একেবারে নিষ্পাপ পরী’।
ছবিগুলো আপলোডের পর মাত্র ছয় ঘণ্টায় পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে ৬১ হাজারের বেশি। আর মন্তব্য করেছেন প্রায় পাচঁ হাজার মানুষ। শেয়ারও হচ্ছে শত শত। এতে বোঝাই যাচ্ছে, সাদামাটা সাজে পরীর স্নিগ্ধতায় মুগ্ধ হচ্ছেন নেটিজেনরা।
প্রঙ্গত, অভিনয়ে আপাতত অনিয়মিত পরীমনি। সময় দিচ্ছেন নিজের পোশাক ব্র্যান্ডে। সেখানেই তার ব্যস্ততা বেশি। আর দুই সন্তান নিয়েও আছে পারিবারিক ব্যস্ততা। পরীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে, ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য়।








