Logo

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

profile picture
বিনোদন প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:০১
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন উপস্থাপিকা ইসরাত পায়েল
ছবি: সংগৃহীত

উপস্থাপনা ও মডেলিং জগতের পরিচিত মুখ ইসরাত পায়েল জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। ব্যবসায়ী আল-আমিন চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের খবর নিশ্চিত করেছেন এই উপস্থাপিকা ও উদ্যোক্তা।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন ইসরাত পায়েল। ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায় তাকে।

বিয়ের ছবি প্রকাশ করে পায়েল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরী-র সাথে আমার বিয়ে হয়েছে।

এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসাথে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসাথে টিকে থাকতে পারি।’

বিজ্ঞাপন

পরে নিজের পোস্টের মন্তব্যে বিয়ের সময় নিয়ে একটি বিষয় পরিষ্কার করেন ইসরাত পায়েল। তিনি লেখেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চায় সারাজীবন টিকে যাবে আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

জানা গেছে, পায়েলের স্বামী আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে তার বেশ কয়েকটি ব্যবসা রয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে দেশের টেলিভিশন ও বিভিন্ন বড় আয়োজনের উপস্থাপনায় নিয়মিত দেখা গেছে ইসরাত পায়েলকে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের পর তিনি আলোচনায় আসেন।

একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান উপস্থাপনায়ও সক্রিয় ছিলেন ইসরাত পায়েল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD